
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক পীর সাহেব চরমোনাই মনোনীত নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ সোমবার (২২ জুলাই) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঐসোনা ও পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের রাজনীতি হলো ইসলামী মূল্যবোধভিত্তিক সেবার রাজনীতি। জনসাধারণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমাদের অঙ্গীকার।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাজারে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভায় তারা দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দেন।