1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ: পরিবেশ সচেতনতা ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কিশোর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এ সময় কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ কেবল পরিবেশ রক্ষার উপাদান নয়, এটি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নেরও হাতিয়ার। শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে আগ্রহী করে তোলা গেলে তা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।”

কর্মসূচির আওতায় সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম, জাম, পেয়ারা, কদবেল, নিমসহ প্রায় ৯৫০টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া, খুলনা কর্তৃক আয়োজিত এই কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park