1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উত্তরায় বিমান বিধ্বস্তে শিশুসহ নিহতদের প্রতি ফরিদুল ইসলামের গভীর শোক প্রকাশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “যে শিশু শিক্ষার্থীরা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে—তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

ড. ফরিদুল ইসলাম বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই দুঃসময়ে তাদের ধৈর্য ধারণ ও মানসিকভাবে দৃঢ় থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সরকার যেন পাশে থেকে যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দেয়—সে দাবি করছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park