1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, দাবি ভূমি অফিস সহকারীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ইমরান, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আজিজুর রহমান তাঁর বিরুদ্ধে প্রকাশিত এক সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

গত ২৩ জুলাই ২০২৫ তারিখে দৈনিক নওরোজ পত্রিকায় ‘বটিয়াঘাটা ভূমি অফিসের প্রধান সহকারী: বিচার করবে কে?’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজিজুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল ভূমি অফিসে ভিপি লিজ মামলা, বিভিন্ন ডিপি সম্পত্তি, খাসজমি ও ডিসিআর সংক্রান্ত বিষয়ে নিজেদের পক্ষে অনুমোদন করাতে চেয়েছিল। আবেদন যাচাই-বাছাই করে অনিয়ম ও অসঙ্গতি পাওয়ায় ভূমি অফিস কর্তৃপক্ষ তা অনুমোদন না দিয়ে ভোগদখলে থাকা প্রকৃত ব্যবহারকারীদের বহাল রাখে এবং নিয়মিত ডিসিআর প্রদান অব্যাহত রাখে। তিনি দাবি করেন, এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট কুচক্রী মহল সংবাদপত্রে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে।

আজিজুর রহমান উক্ত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেন, ‘‘আমি এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park