1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ার পহরডাঙ্গায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল), ১৯ জুলাই:

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সেলিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বুলবুল কবির, সাধারণ সম্পাদক, নড়াগাতী থানা বিএনপি; সৈয়দ মিজানুর রহমান মীর, আহ্বায়ক, নড়াগাতী থানা যুবদল; চৌধুরী সাখায়েত হোসেন ঝুনু, সদস্য সচিব, নড়াগাতী থানা যুবদল; খান সোহেল রানা, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল; সৈয়দ রাকিবুল ইসলাম মিশান, আহ্বায়ক, নড়াগাতী থানা ছাত্রদল; এবং মোঃ মাফিজুর রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাদিরা আক্তার (জোছনা মল্লিক), সভাপতি, নড়াগাতী থানা মহিলা দল। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ কোবাদ সিকদার, মোঃ কাবুল বিশ্বাস, মোঃ সোহেল রানা, আব্দুল কাদেরসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এখনই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের পথে নামার সময় এসেছে। এ লক্ষ্যেই সবাইকে নিজ নিজ এলাকায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে সাংগঠনিক কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সভাস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park