1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় এসইডিপির আওতায় ৩৩ শিক্ষার্থী পুরস্কৃত, শিক্ষার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

ডুমুরিয়া উপজেলায় পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক প্রফেসর বি.এম. আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আনিস আর রেজা এবং উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল কায়উম জমাদার। সভায় বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, পরিবার, প্রতিষ্ঠান ও পুরো সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগায়, তাদের আরও মনোযোগী হতে সহায়তা করে।”

আলোচনা শেষে এসইডিপির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park