1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভার্চুয়াল আলোচনায় কালিয়া বিএনপি নেতাদের প্রত্যয়: ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গতকাল ২৬ জুলাই ২০২৫, শনিবার রাত ১০টায় কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এবং সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. শফিকুল হায়দার পারভেজ, জিয়া পরিষদের সদস্য বি এম নাগিব হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আনন্দ এস সাহা, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, দৌলতপুর ডে-নাইট কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. শাহজাহান, জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রেজাউল করিম, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি মাহিনুর রহমান মাহি, বিএনপি নেতা মো. মামুন, সাবেক যুবদল নেতা ও কমিশনার ইকরাম রেজা এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সী আসাবুর রহমান আরাফাত।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন এবং বলেন, “এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।” নেতারা ২০১৮ সালের মনোনীত ধানের শীষ প্রার্থী কর্নেল (অব.) সাজ্জাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং জুলাই-আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বক্তারা বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যাচার ও প্রপাগান্ডার তীব্র নিন্দা জানান এবং নড়াইল-১ আসনের কিছু সুবিধাবাদী তথাকথিত বিএনপি নেতার সম্মানহানিকর বক্তব্যের কঠোর প্রতিবাদ করে ভবিষ্যতে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দেন।

মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আগামী দিনে দল, দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park