1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নৌবাহিনীর উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ উৎসব–২০২৫’-এ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় কমিটির তত্ত্বাবধানে দেশব্যাপী স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। এই উৎসব উপলক্ষে আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে একযোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ঢাকা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

একইসাথে চট্টগ্রাম নৌ অঞ্চলের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও সেন্টমার্টিন দ্বীপে পরিচালিত ক্যাম্পগুলোতে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসব ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

এছাড়া খুলনা নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ভোলা জেলার তজুমদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সাধারণ রোগের পাশাপাশি এসব ক্যাম্পে জটিল রোগেও আক্রান্ত রোগীদের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় ও দূরবর্তী অঞ্চলের দুর্যোগপীড়িত ও অসহায় জনগণের পাশে থেকে মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ‘জুলাই পুনর্জাগরণ উৎসব–২০২৫’-এ অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

নৌবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজে পেতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park