
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৭ জুলাই) উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শাহিনুর রহমান (শাহীন) এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ গোলাম হোসেনকে আহ্বায়ক এবং মোঃ আব্দুল আলীমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রশিদ ঢালী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “এই কমিটির মাধ্যমে শহীদ জিয়ার আদর্শকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া এবং সংগঠনকে তৃণমূলে আরও সক্রিয় করা সম্ভব হবে।”