1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি

২৯ জুলাই, ২০২৫ (মঙ্গলবার): দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ অবশেষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব নেওয়ার পরদিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ফিরেছে স্বস্তি।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে দায়িত্ব গ্রহণের ৩ দিনের মাথায় উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালেই কুয়েট শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর গত দুই দিনে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে অগ্রসর হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “উপাচার্যের আশ্বাসে আমরা আন্দোলন কর্মসূচি আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার জেরে শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে।

এরপর গত ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দেয়। অব্যাহত অস্থিরতার মধ্যে ১৯ মে খুলনা ত্যাগ করেন ড. হযরত আলী এবং ২২ মে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সবশেষ ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ২৫ জুলাই সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যান এবং দ্রুতই ক্লাস শুরু করার উদ্যোগ নেন। ফলে আজ থেকে দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park