
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম।
দ্বিতীয় অধিবেশনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৭১ জন করে মোট ৬৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬জন প্রার্থী।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী (ঘড়ি প্রতীক) এবং কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন (ছাতা প্রতীক)। নির্বাচনে ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন আলহাজ্ব জুলফিকার আলী (ঘড়ি প্রতীক) আর প্রতিদ্বন্দ্বী মো: মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে লড়াই করে পৌর বিএনপির সদস্য সচিব মো: মাহবুবুর রহমান মানিক (গোলাপ ফুল প্রতীক) ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম (আনারস প্রতীক) পেয়েছেন ১২০ ভোট, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৬৬ ভোট এবং পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: মাহমুদ রিয়াদ (তালা প্রতীক) পেয়েছেন ১২০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে তালুকদার মো: নাসির উদ্দিন (চশমা প্রতীক) ২৬০ ভোট পেয়ে ১ম এবং মো: গোলাম নুর জনি (জাহাজ প্রতীক) ২৩১ ভোট পেয়ে ২য় হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৫৮ ভোট, মো: শহীদুল গাজী (হাতী প্রতীক) পেয়েছেন ৯৭ ভোট, ফারুকুল ইসলাম মানিক (মই প্রতীক) পেয়েছেন ১১১ ভোট, মাহবুবুর রহমান টুটুল ( টিউব ওয়েল প্রতী) পেয়েছেন ১৬২ ভোট, মো: বাবুল ভূইয়া (বাস প্রতীক) পেয়েছেন ৮৮ ভোট, মো: তাজিম উদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৪৫ ভোট এবং ফকির শাহাজাহান (হরিন প্রতীক) পেয়েছেন ১০৬ ভোট।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, প্রধান নির্বাচন কমিশন ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা।
পৌর বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।