1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

বুধবার (৩০জুলাই) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক রতনা সাহা সাবেক মেয়র আশরাফুল আলমের জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় গত বছরের (৯ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় সাবেক মেয়র আশরাফুল আলমকে।

নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park