
আরিফুজ্জামান (সাগর)
ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেওয়া সেনাসদস্যদের সম্মাননা জানানো হয়েছে। আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি তাঁদের এই অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করেন।
বিপদসংকুল পরিস্থিতিতে কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্টাফদের উদ্ধারকাজে সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিকতা প্রশংসিত হয়। সেনাবাহিনী প্রধান বলেন, এই অভিযান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিফলন, যা ভবিষ্যতে সবার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।