1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নে ভালনারেবল ওমেনস প্রোগ্রাম (ভিডব্লিউবি) এর ৫২০ জন সুবিধাভোগী নারীর সঞ্চিত টাকা ইসলামী ব্যাংকের অন্তাবুনিয়া এজেন্ট শাখায় নিরাপদেই রয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, প্রতিটি গ্রাহক যেন স্বচ্ছ প্রক্রিয়ায় এবং সম্মানের সঙ্গে তাদের সঞ্চয় ফেরত পান—এ বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি একটি সংবাদে দাবি করা হয়, ইউপি চেয়ারম্যান সুবিধাভোগীদের সঞ্চয়ের টাকা নিজ দায়িত্বে জমা না দিয়ে বিলম্ব করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন চেয়ারম্যান মাহমুদ।

তিনি বলেন, “এই কর্মসূচির প্রতিটি ধাপ আমি সততার সঙ্গে পরিচালনা করেছি। পরিষদের তহবিলে টাকা রাখা হয়েছিল অস্থায়ীভাবে, কারণ এলাকায় কোনো পূর্ণাঙ্গ ব্যাংক শাখা নেই। পরবর্তীতে ইসলামী ব্যাংকের অন্তাবুনিয়া বাজার এজেন্ট শাখায় টাকা জমা দেওয়া হয়। এখন ব্যাংকীয় প্রক্রিয়া অনুযায়ী দ্রুত তা ফেরতের কাজ চলছে।”

ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, সুবিধাভোগীদের নামে চলতি বছরের শুরুতে একাধিক হিসাব খোলা হয় এবং সেগুলোতে নির্ধারিত টাকা জমা হয়েছে। নিরাপত্তার কারণে হিসাবের বিস্তারিত তথ্য না জানালেও তারা নিশ্চিত করে বলেন, টাকা সুরক্ষিত রয়েছে।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমি প্রতিটি সুবিধাভোগী নারীর অধিকার রক্ষায় সচেষ্ট। তাদের কষ্টার্জিত সঞ্চয়ের প্রতি আমার দায়বদ্ধতা আছে। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার ব্যক্তিগত ও প্রশাসনিক ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।”

মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইউনিয়নের সুবিধাভোগীরা যাতে দ্রুত সঞ্চয় ফেরত পান, সে বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। টাকা ইসলামী ব্যাংক অন্তাবুনিয়া এজেন্ট ব্যাংকে আছে। গ্রাহকরা সবাই টাকা ফেরত পাবেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী জানান, কর্মসূচির নিয়ম অনুযায়ী সুবিধাভোগীদের টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, চেয়ারম্যান মাহমুদ একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে শুরু থেকেই ভিডব্লিউবি কর্মসূচিতে সক্রিয় ও মানবিক ভূমিকা রেখে চলেছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারই প্রমাণ করে, তিনি শুধু একজন প্রশাসক নন, বরং মানুষের আস্থার প্রতীক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park