1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনী মহল এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত গাজী ইমরান (২৬) সেনহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্দনী মহল গাজীপাড়ার মো. আসলাম গাজীর ছেলে। পুলিশ জানায়, বিদ্যাবাগিসপাড়া মোটা মাস্টারের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে জব্দকৃত মাদকসহ থানায় নিয়ে আসা হয়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাহীন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে গাজী ইমরানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park