1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাস হঠাৎ গড়িয়ে রেস্টুরেন্টের গেটে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রী ও কর্মচারীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতি বাসস্ট্যান্ডে আজ সকালে এক অস্বাভাবিক দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিজে থেকেই গড়িয়ে সামনে এগিয়ে গিয়ে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের মূল গেটে ধাক্কা মারে।

এ সময় হোটেলের ভেতরে থাকা কর্মচারী ও আশপাশে অবস্থানরত যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেস্টুরেন্টের গেট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে চালক উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, ড্রাইভার গাড়িটি সঠিকভাবে লক না করায় বাসটি ঢালুতে দাঁড়িয়ে থাকা অবস্থায় গড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাসটি থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park