1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরেক সদস্য রুবেল সিকদার গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য ও ৭ টি মোটরসাইকেল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। আর এই রেশ কাটতে না কাটতে ওই ডাকাত চক্রের আরেক সদস্য রুবেল সিকদার লোহাগড়া থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে রবিবার ৪ আগষ্ট আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই তরুন কুমার অধিকারী সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে কালনা হাওয়া ভাটার পাশে রুবেল সিকদারের বোনের বাড়ির পাশে অবস্থান কালে তাকে গ্রেফতার করে।

 নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর করফা গ্রামের চান মিয়া সিকদারের ছেলে মোঃ রুবেল সিকদার। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত মোঃ রুবেল সিকদারের নামে দেশের বিভিন্ন থানায় চুরি,ডাকাতি,মাদক,অপহরন সহ ১২টি মামলা রয়েছে। 

সে একজন দুর্ধর্ষ ডাকাত চক্রের সদস্য।গত ২ আগষ্ট ৯ ডাকাত চক্রের সদস্যদের সাথে ঘটনা স্থলে সে ছিলো। পুলিশ দেখে সুযোগ বুঝে রুবেল সিকদার দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায়। সে নিজে স্বীকার করেন যে ২ আগষ্ট ডাকাতির প্রস্তুতির সময় তাদের সাথে ছিলো।    

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলামের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন গোপন সংবাদ পেয়ে আমি ও এস আই আবুল কালাম আজাদ, এবং এএস আই তরুণ কুমার সহ পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে রুবেল সিকদার কে গ্রেফতার করেছি। আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park