1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান বক্তাদের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ আমাদের প্রেরণা। বক্তারা ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “শুধু শহীদদের স্মরণ নয়—তাঁদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করাও রাষ্ট্রের কর্তব্য। জনগণের বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে।”

বক্তারা আরও বলেন, “আগের সরকারের শাসনামলে তরুণ সমাজ মুখ খুলতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের আর তাজা রক্ত দিতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা প্রকৌশলী মোঃ দারুলহুদা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিনা ফৈরদাউসী, রিসোর্স সেন্টার ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, বন কর্মকর্তা লেখায় আলি খান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু এবং সাবেক বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, ছাত্রনেতা মোঃ মাজহারুল ইসলাম, মাসুদ আলম, আবুল কাশেম, মোঃ রিফাত হাসান, মোঃ নিহিত আলম, সাগর, মোঃ সাদ্দাম হোসেন, শাহনাজ খাতুন, মোঃ রাশেদ হোসেন, জি এম মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park