1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াতের গণমিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) গণমিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট এলাকায় পথসভায় মিলিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। পথসভায় বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আবদুল হামিদ, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর অ্যাডভোকেট আজমল হোসেন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী কার্যক্রমের’ সমালোচনা করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park