1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে ছিন্নমূল পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে গেছে ছিন্নমূল এক পরিবারের স্বপ্ন। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডে একটি গাভীন গরু, দুটি ছাগল ও প্রায় ২০টি দেশি মুরগি আগুনে পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন দিশেহারা।

হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রামপাল থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। গোয়ালঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, ফলে স্বাভাবিকভাবে আগুন লাগার সম্ভাবনা নেই বলে তিনি দাবি করেন। তার ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

রফিকুলের ভাষ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আয়-রোজগারের প্রধান উৎস হারিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। রফিকুল ও তার পরিবার সরকারি সহায়তা কামনা করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park