1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: রিজভী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সরকারকে অবৈধ ও ডামি আখ্যায়িত করে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ‘অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়েছে।’

 

আজ শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

 

সকালে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন, ‘বিদ্যুতের দাম কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্চের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসব দাম বাড়ছে না। ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

 

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন, আশরাফ বাবু, তারেক উজ জামান তারেক, জয়দেব জয়, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, বিএনপি নেতা জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park