1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় কুয়েট হল ক্যান্টিন বয়ের কাছ থেকে গাঁজা উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র হলের ক্যান্টিন বয়ের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে খানজাহান আলী থানা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খানজাহান আলী হল ক্যান্টিনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ক্যান্টিন বয়ের নাম মেরাজ। তার কাছ থেকে এক কেজি ৬০০ গ্রাম ওজনের প্যাকেটজাত গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেরাজ দীর্ঘদিন ধরে ক্যান্টিনের আড়ালে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেরাজকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “মেরাজের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park