1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের মাকে প্রাণনাশের হুমকি কিশোর গ্যাংয়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির ওপর হামলার পর এবার তার মা কুমকুম বেগমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাংবাদিক পরিবার।

গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে নিজ বাড়ির গেটের সামনে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক আফ্রিদির মা কুমকুম বেগম। এ সময় এলাকার কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য সেখানে এসে অকথ্য ভাষায় গালাগাল করে প্রকাশ্যে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার পর গতকাল রাতে (৭ আগস্ট) তিনি টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে কুমকুম বেগম উল্লেখ করেছেন, হুমকিদাতারা হলেন দক্ষিণ বর্ণি গ্রামের চুন্নু মুন্সির ছেলে ইব্রাহিম মুন্সী ও মিকাইল মুন্সী, এবং ইমরুল মুন্সির ছেলে নাবিল মুন্সীসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা যুবক। তারা শুধু গালাগাল ও হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি, স্থানীয় সন্ধ্যাবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে একত্রিত হয়ে তার ও পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনাও করেছে বলে জানা গেছে।

কুমকুম বেগম বলেন, আমার ছেলে রকিবুল ইসলাম আফ্রিদি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কিছুদিন আগে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা এবং বিশেষ অভিযানের সময় গ্রামের কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই প্রতিপক্ষরা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ও আমাদের পরিবারকে লক্ষ্য করে প্রতিহিংসার চেষ্টা করছে। আমার ছেলে ওই অভিযানের তথ্য দিয়েছে বলে সন্দেহ করে তার ওপর হামলা হয়েছে। এ বিষয়ে মামলা চলছে। এখন আমাদের পুরো পরিবারই নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও জানান, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা গ্রামের পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে। তাদের প্রশ্রয়ে প্রতিপক্ষরা সাহস পাচ্ছে এবং আমাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।

ঘটনার সময় বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছামাদ মুন্সী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি তাকে জানিয়েও সাহায্য পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “জিডি পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park