
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্ট।
শনিবার সকাল থেকে দিনব্যাপী গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নেয় সুকতাইল একাদশ, মানিকদাহ একাদশ, আড়পাড়া একাদশ ও কোটালীপাড়া একাদশ।
প্রথম পর্ব শেষে সুকতাইল একাদশ ও মানিকদাহ একাদশ ফাইনালে মুখোমুখি হয়। রোমাঞ্চকর ফাইনালে সুকতাইল একাদশ ৩-০ গোলে মানিকদাহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ জেলা আহ্বায়ক মো. জুবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শেখ মুশফিকুর রহমান রেন্টু।