1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলার আহ্বায়ক কমিটি অনুমোদিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বাগেরহাট জেলার আহ্বায়ক কমিটির গঠনের অনুমোদন জানানো হয়েছে।

বিবৃতিতে রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিফতাউদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন কেএম রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান, সোহেল রানা, গোলাম কুদ্দুছ মাতুব্বর ও মোঃ আসাদুজ্জামান। কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর পেয়ে জেলার শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park