
রাসেল মোল্লা, নড়াইল
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নড়াইল শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট রবিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাইদ বাবু সভাপতিত্ব করেন। সভার সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-সভাপতি সর্দার নুরুজ্জামান ও নেসার উদ্দিন সাফি।
সভায় তৃণমূল পর্যায়ের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতারা বলেন, আজকের এই সমাবেশ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রস্তুতি সমাবেশ।