1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ডিআইজি ঢাকা রেঞ্জের উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১১ আগস্ট ২০২৫) বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।

সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও মানবিকতার সমন্বয় সাধনের নির্দেশনা দেন।

পরে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা তাদের চলমান সমস্যা সরাসরি উত্থাপন করেন। উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে শুনানি শেষে ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। সভার শেষে ডিআইজি ঢাকা রেঞ্জ নবনির্মিত সদর থানার জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবন উদ্বোধন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park