1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের আয়োজনে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান।

সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের পর অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park