1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নারী নিহত, আহত ৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তাসলিমা বেগম ময়না (৩৫) নামে এক নারী নিহত এবং পথচারীসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মো. আরিফুল মোল্লার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা থেকে খুলনা নিয়ে যাচ্ছিলেন। পথে বানিয়াখালির বালিয়াখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়ক ছেড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ময়না। এ সময় তার স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম আহত হন।

এছাড়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিন পথচারী—লাভলী, মরজিনা ও হাসিনা—আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park