1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে প্রবীণ দলিল লেখক শেখ শাহাদাৎ হোসেনের মৃত্যুতে শোকাহত দিন পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো.রাজু হাওলাদার খুলনা প্রতিনিধি 

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক শেখ শাহাদাৎ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টায় তিনি নগরীর টুটপাড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে খুলনার দলিল লেখক সমাজে গভীর শোক নেমে এসেছে।

মরহুম শেখ শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, তিনি ছিলেন একজন অভিজ্ঞ দলিল লেখক, আইনের বিষয়ে পারদর্শী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী একজন সজ্জন ব্যক্তি।

তার মৃত্যুতে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্য ও সাধারণ দলিল লেখকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নবীন দলিল লেখক মো. রাজু হাওলাদার বলেন, “শেখ শাহাদাৎ হোসেন ছিলেন আমাদের সবার অভিভাবকস্বরূপ। আমি যখন নতুন কাজ শুরু করি, তখন তার কাছ থেকেই কাজের প্রতিটি ধাপ শিখেছি। তিনি ধৈর্য ধরে শেখাতেন, কখনো বিরক্ত হতেন না। ব্যক্তিগত জীবনে যেমন সরল ও আন্তরিক ছিলেন, পেশাগত জীবনেও তেমনি ছিলেন সততার প্রতীক। তার মৃত্যুতে আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি একজন শিক্ষক, পরামর্শদাতা ও পথপ্রদর্শককে।”

শোক প্রকাশের অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন দলিল লেখকবৃন্দ এবং সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির সময় সহকর্মীরা মরহুমের কর্মমুখর জীবনের স্মৃতিচারণ করেন এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park