
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর তোকিয়া-গোলাবাড়ী আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় ছাত্রী, প্রতিবন্ধী ও শিক্ষকদের জন্য নতুন ওয়াশ ব্লক উদ্বোধন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালেও এ অনুষ্ঠান মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এস. এম. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং এনজিও সংস্থা নবলোকের সহযোগিতায় সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, মনিটরিং অফিসার মোঃ ইসরান পারভেজ, নবলোকের প্রকৌশলী মোঃ সাজ্জাদ সরদার, কমিউনিটি সোবিলাইজার মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী ও স্থানীয়রা।
মাদ্রাসার সুপার মোঃ বাহারুল আলমের তত্ত্বাবধানে নির্মিত এই ওয়াশ ব্লক প্রকল্পের মোট ব্যয় হয়েছে ১৯ লাখ ৮০ হাজার টাকা। এতে স্যানিটারি ল্যাটিন, সুপেও পানি ব্যবস্থার জন্য আরডি ফিল্টার স্থাপন করা হয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে।