1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার সামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসার তৃতীয় তলায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ দীর্ঘায়ু ও নিরাপদ প্রত্যাবর্তন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মাওলানা শরিফুল ইসলাম বলেন, “আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করছি। তিনি আমাদের জাতির জন্য এক অনন্য নেতৃত্বের প্রতীক। আমরা কামনা করি, তিনি সুস্থ থাকুন, দেশের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে থাকুন এবং গণতন্ত্র ও ন্যায়পরায়ণতার মান বজায় রাখতে নেতৃত্ব প্রদান করতে সক্ষম হন। মহান আল্লাহ আমাদের জাতিকে মুক্তমনা ও ন্যায়পরায়ণ করে গড়ে তুলুন, যেন দেশ শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পথে এগিয়ে যায়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, তিনি বলেন, “আজকের এই দিনে আমরা দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা তাঁর আদর্শের পথে অটল থাকব।”

অনুষ্ঠানে আর বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম, সাহস ও দেশপ্রেমে ভরা। তাঁর জন্মদিন আমাদের জন্য আনন্দের পাশাপাশি নতুন উদ্দীপনা ও প্রতিজ্ঞার দিন—দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” দোয়া মাহফিলের সমাপনীতে উপস্থিত নেতা-কর্মী ও অতিথিদের জন্য খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উষ্ণতা, সৌহার্দ্য এবং সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হিসেবে চূড়ান্ত রূপ পায়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, যুগ্ম সম্পাদক শেখ শিহাব হোসেন, প্রবীণ নেতা শেখ মনিরুজ্জামান মনা, নেতা সরকার আর্মস্ট্রং, রাকিবুজ্জামান পাপ্পু, হেমায়েত হোসেন হিমু, জাহিদ হোসেন টিটু, শেখ হাসিবুর রহমান, আছাদ বিশ্বাস, ইনকাব মোল্লা এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park