1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় মোংলা পৌর বিএনপির আয়োজনে মাদ্রাসা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী, তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন ও অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, যিনি অন্তত ১১ বার বন্দিদশা মোকাবেলা করেছেন এবং স্বৈরশাসকের ষড়যন্ত্রকে ভেঙে গণতান্ত্রিক আন্দোলনের পতাকা উর্ধ্বে তুলে ধরেছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “২০০৭ সালের ১১ জানুয়ারির সেনানিয়ন্ত্রিত সরকার ক্ষমতা দখলের সময় খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের ওপর নির্মম নিপীড়ন চালানো হয়। খালেদা জিয়াকে বন্দি করে সাব-জেলে রাখা হয়, তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়, আরাফাত রহমান কোকোও মুমূর্ষু অবস্থায় বন্দি হন। পরবর্তীকালে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরও বিএনপির ওপর নানামুখী দমন চালানো হয়। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি মানুষের আস্থা অর্জন করে গণতান্ত্রিক আন্দোলনের পথ অব্যাহত রেখেছেন।”

আলোচনা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলম, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park