1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা পৌর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মৎস্য বাজারস্থ পৌর মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য আজীবন লড়াই করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং গণতন্ত্রের সংগ্রামী ও সাহসী কণ্ঠস্বর। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে দেশের জনগণ আবারও ন্যায্য অধিকার ফিরে পাবে।

সভাশেষে বিশেষ দোয়া করা হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা পৌর শাখার সদস্য সচিব ও মোংলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: মিজান মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, বি এম মহশিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি চার বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে পা রাখেন। ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park