1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে বৃদ্ধের অনশন, নারী আত্মগোপনে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের দাবিতে এক বৃদ্ধের অনশন ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ১৬ আগস্ট শনিবার সকাল থেকে ৭৫ বছর বয়সী আবুল কাশেম মুন্সি স্থানীয় এক নারীর বাড়িতে অনশন শুরু করেন।

অনশনকারী আবুল কাশেম মুন্সি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। তিনি জানান, স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে বিয়ের উদ্যোগ নেন। দুই মাস আগে পরিচয় হয় মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের (৩৫) সঙ্গে। কাশেম মুন্সির দাবি, বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে মাহিনুর তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা নেন। তবে পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দিতে থাকেন। শেষ পর্যন্ত তিনি মাহিনুরের বাড়ি খুঁজে বের করে সেখানে এসে বিয়ের দাবি জানিয়ে অনশন শুরু করেন।

আবুল কাশেম মুন্সির অভিযোগ, “মাহিনুর হয় টাকা ফেরত দিক, নয়তো আমাকে বিয়ে করুক। আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি এর বিচার চাই।”

স্থানীয়দের দাবি, মাহিনুর এর আগে একাধিক পুরুষের কাছ থেকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন। তারা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান। তবে এ ঘটনায় মাহিনুর আত্মগোপনে চলে যান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park