
মনির খান, স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও শেখ জহিরুল ইসলাম জহির, সহসভাপতি সৈয়দ আঃ সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আকতার মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি ও মোঃ সাইফুল ইসলাম, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানে বলেন, দলের সকল সদস্যদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে দলকে সুসংগঠিত করতে হবে। তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নড়াইল-২ আসনে শক্তিশালী করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর শহরের মশাগুনী জামে মসজিদের ইমাম মাওঃ তায়েবুর হোসেন।