
শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ (খুলনা):
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। সভায় দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলামিন সানা, দাকোপ মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন এবং মৎস্য চাষী রাজিব সানা বক্তব্য রাখেন।
উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার দাস অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এ বছরের মৎস্য চাষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ উন্নত মানের বাগদা পিএল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেড স্টার হ্যাচারী, সচেতন মৎস্য চাষী মোঃ সোহরাব হোসেন, সফল চিংড়ী চাষী রুহুল আমিন মিস্ত্রী এবং সফল কার্প মিশ্র চাষী খালিদ পারকে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলমাস হোসেন।