
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতিবিদ মো.নজরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে চালানো মিথ্যা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে আজ তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নড়াইল জেলা বিএনপির অধীন চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি একটি কুচক্রীয় ও স্বার্থান্বেষী মহল আমার ছবি বিকৃত করে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, গত বছরের ৪ আগস্টের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, মিছিলের পাশে মোটরসাইকেলে থাকা ব্যক্তি তিনি। কিন্তু বাস্তবে ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং মোটরসাইকেলটিও তার নয়। তিনি বলেন, “আমি যে মোটরসাইকেল ব্যবহার করি, সেটির সঙ্গে ভিডিওর মোটরসাইকেলের কোনো মিল নেই।
এ ধরনের মিথ্যা অপপ্রচার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলে জানান নজরুল ইসলাম। তিনি এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে তার ব্যক্তিগত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেন জানান, নজরুল ইসলাম মোল্যা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি কখনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অপপ্রচার রয়েছেসম্পদ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অপপ্রচার হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।