1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় কুরিয়ার অফিসে আগুন: কর্মচারী নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা, একজন আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের লক্ষ্মীপাশা অফিসে গত ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার রাত ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অফিসের কর্মচারী বিপ্লব বিশ্বাস ও তার সহযোগী নিশান গভীর রাতে অফিসে প্রবেশ করে নগদ ৬১ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করার সময় আগুন লাগিয়ে দেন।

অপর একজন কর্মচারী আগুন লাগার খবর পেয়ে অফিসের সামনে দৌড়ে যান এবং ৯৯৯-এ ফোন করলে লোহাগড়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় বিপ্লব বিশ্বাস অফিসে ঢুকে তালা ভেঙে টাকা নিয়ে যাচ্ছিলেন এবং ক্যামেরা বন্ধ বা নষ্ট করার চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পর তিনি অফিসে আগুন ধরিয়ে পালান। পুলিশ ফুটেজের ভিত্তিতে বিপ্লব বিশ্বাসকে আটক করেছে। মামলার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, তদন্ত কর্মকর্তারা অপর সহযোগীর নাম উল্লেখ না করে কেবল বিপ্লব বিশ্বাসকে আসামি করে মামলা রুজু করেছেন। তদন্তে রহস্যজনক দিক থাকার সম্ভাবনা পাওয়া গেছে। অফিসে আগুন লাগার ফলে প্রতিষ্ঠানকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park