1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জ কোটালীপাড়ায় ৬ লাখ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযানে ৬ লাখ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে স্থানীয় ঘাঘর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। অভিযানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস. এম. শাহজাহান সিরাজ অপু জানান, ওই বাজারের দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি চায়না দুয়ারী জাল এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

এস. এম. শাহজাহান সিরাজ অপু আরও বলেন, “দেশীয় মাছ রক্ষায় আমরা গত তিন মাসে মোট ৬২টি অভিযান পরিচালনা করেছি। এ সময় ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এই জালের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বলেন, “দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। অবৈধ কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল তৈরী বা বিপননের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানের মাধ্যমে কোটালীপাড়া উপজেলায় অবৈধ জাল নির্মাণ ও বিপণনের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ আরও দৃঢ়ভাবে নিশ্চিত হলো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park