
মোঃ মাসুম সরদার, স্টাফ রিপোর্টার:
খুলনার জেলখানা ঘাট থেকে বৃহস্পতিবার রাত প্রায় ১০টা থেকে সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার ২৮ জন যাত্রী নিয়ে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের সেনের বাজার ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলার থেকে যাত্রীরা পানিতে পড়ে যান। স্থানীয়দের তৎপর প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও ১৭ বছর বয়সী আকাশ (রূপসার ১নং আইচগাতী সাহাপাড়ার বাসিন্দা )
ঘটনাস্থলে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালালেও আকাশের কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
সেনের বাজার জেলখানা ঘাটের ফেরি চালক মোঃ বাবুল শেখ জানিয়েছেন, জেলখানা ঘাট থেকে এম্বুলেন্স নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “ঘাটে ফেরি চলাকালীন মাঝির ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।”
বেঁচে আসা যাত্রী রাসেল জানান, “ট্রলারে প্রায় ২৮ জন ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার কাজে স্থানীয় ট্রলারগুলো ১০ মিনিট দেরি করেছে।” আকাশের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পিতা এখনও পর্যন্ত ছেলেকে পাননি এবং কান্নায় ভেঙে পড়েছেন।