
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে শুক্রবার (২২ আগস্ট) বিকাল চারটায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাহামুদ সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো চিফ এহতেশামুল হক শাওন।
সভায় মানবাধিকার ও আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এহতেশামুল হক শাওন বলেন, “দূর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদককারবারী, চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সুরক্ষা আইন কার্যকর করতে হবে। তাহলেই মাদক, চোরাচালান, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান, এম এ আব্দুল কাদের বাবলু, এস এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুল আরেফিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নিউটন রায়, সাংগঠনিক সম্পাদক জিএম রাসেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপু রায়হান, হাবিবুর রহমান আকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার খাতুন, অ্যাডভোকেট মোস্তফা বিল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম চয়ন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, অ্যাডভোকেট মিন্টু বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক প্রমি আক্তার লিজা।
নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মোঃ ইব্রাহীম, বোরহান উদ্দিন খান, আব্দুল আলীম মুন্না, মোঃ আসাদুজ্জামান ও এম ডি জায়েদুর রহমান বাসেত। সভায় অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে, আইন ও মানবাধিকার রক্ষা, অপরাধ দমন এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।