1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে সিইসি’র আসন কর্তনের প্রতিবাদে সর্বাত্মক অবরোধ, জেলাজুড়ে অচলাবস্থা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট

সিইসি কর্তৃক বাগেরহাট-৩ আসন বিলুপ্তির প্রতিবাদে বাগেরহাট জেলায় রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বাত্মক হরতাল ও অবরোধ পালিত হচ্ছে। জেলা জুড়ে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি চলমান।

রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কসহ সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার বন্ধ রয়েছে। বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে পণ্য পরিবহনও থেমে গেছে। এতে কার্যত গোটা জেলা অচল হয়ে পড়েছে।

বাগেরহাটের কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করা হচ্ছে। ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে সমর্থন জানিয়েছেন।

অবরোধে অংশগ্রহণ করেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, যুব ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও এনসিপি আল আমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতারা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাট-৩ আসন ফেরৎ না দিলে লাগাতার আন্দোলন করে জেলার সঙ্গে দেশের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আসন ফেরানো না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সর্বদলীয় কর্মসূচী চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park