1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-১ আসনে নতুন মুখ: অধ্যাপক বিএম নাগিব হোসেনের নাম জোরে শোরে শোনা যাচ্ছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক উত্তাপ বেড়ে যাচ্ছে। এখানে নতুন মুখ হিসেবে জোরালোভাবে শোনা যাচ্ছে সাবেক ছাত্র নেতা, জিয়া পরিষদের অন্যতম সদস্য এবং শ্রমিক নেতা প্রয়াত বিএম বাকির হোসেনের ছোট ভাই, বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক বিএম নাগিব হোসেনের নাম।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলেও নড়াইল-১ আসনে নির্বাচনী হাওয়া ইতোমধ্যেই জোরে শোরে বইতে শুরু করেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা নির্বাচনী এলাকায় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শোভাযাত্রা ও ঝটিকা জনসংযোগ অব্যাহত রাখছেন।

দলীয় সূত্রে জানা যায়, নড়াইল তথা কালিয়ার কৃতি সন্তান, প্রয়াত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ছিলেন সকল শ্রেণী-পেশার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তার সূত্রেই তার ছোট ভাই অধ্যাপক বিএম নাগিব হোসেন এগিয়ে রয়েছেন।

অধ্যাপক নাগিব হোসেন সর্বসম্মত এলাকার নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাঁর এই মনোমুগ্ধকর কাজের অগ্রগতি দেখে নড়াইল-১ আসনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অভূতপূর্ব সাফল্য কামনা করেছেন।

নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন, কালিয়া উপজেলা ও নড়াগাতী থানাসহ ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন (ডিসেম্বর ২০২৩ অনুযায়ী)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে অধ্যাপক বিএম নাগিব হোসেনের প্রার্থী হওয়ার সম্ভাবনা ব্যাপক। তিনি গণসংযোগ, বিভিন্ন উৎসব-পার্বণ এবং নানাবিধ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মী ও ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইছেন।

দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল তৃণমূল নেতা-কর্মীদের নানা ভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ উঠেছে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম এবং চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন কালিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। ফলে অধিকাংশ নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা তাই নতুন মুখ হিসেবে সাবেক ছাত্র নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেনকেই চাচ্ছেন।

নড়াইল-১ আসনের বর্তমান মনোনয়ন প্রত্যাশী নাগিব হোসেন বলেন, “বিএনপি একটি বড় দল। এখানে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারেন। তবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।” তিনি আরও বলেন, “জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের নানা অভিযোগ রয়েছে। নড়াইল-১ আসন ও কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত ও মামলা-হামলায় জর্জরিত। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম টাকার বিনিময়ে এবং নিজের শক্তি বৃদ্ধির জন্য ফ্যাসিবাদের দোসর আওয়ামী দুর্বৃত্তদের দলে ঢুকিয়ে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এতে দলের নিবেদিত প্রাণ ১৬ বছরের রাজপথের পরীক্ষিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ।”

তিনি উল্লেখ করেন, যারা এতদিন বিএনপি সহ বিরোধী দলকে মামলা-হামলা দিয়ে অত্যাচার-নির্যাতন করেছে, তাদের দলে নেওয়া হয়েছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা কাউন্সিলের আগেই এ নিয়ে তথ্য প্রমাণসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবের কাছে আবেদন জমা দিয়েছেন।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অনিয়ম ও দুর্নীতি করে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করেছেন। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সী আসাবুর রহমান আরাফাতের ওপর হামলার ঘটনা ঘটে। ২৩ জন মারাত্মকভাবে আহত হন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া হয়।

ঘটনার পর নড়াগাতী থানায় ৭৫ জনকে আসামি করে হত্যা ও লুটের মামলা দায়ের করা হয় (মামলা নং-৫, ২৩ মে)। এই ঘটনায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মণ্ডল, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সরদার, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ইউসুফসহ নেতাকর্মীরা একত্রিত হয়ে রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

নাগিব হোসেন আরও বলেন, “আমার ভাই বিএম বাকির হোসেনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে? তাই আমার বিশ্বাস, পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সৎ, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিকেই মূল্যবান মনোনয়নের টিকিট দেবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park