
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী। এছাড়াও ইউনিয়ন বিএনপি নেতা হিসেবে উপস্থিত ছিলেন এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, এস এম এমদাদুল হক, মোঃ মোবাশ্বের আলম, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, শেখ রাজু আহমেদ, মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, চৌধুরী মেহেদী হাসান, সাব্বির আহমেদ টগর।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় ১ সেপ্টেম্বর উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়, যাতে প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সঙ্গে পালন করা যায়।