1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাটের রামপালে দীর্ঘ দুই যুগ পর আজ মঙ্গলবার উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির নেতাদের দাবি, তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে রামপালের ১০টি ইউনিয়নের মোট ৭১০ জন কাউন্সিলর আজ ভোট দেবেন। এর মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।

উপজেলা বিএনপির সভাপতি পদে লড়ছেন আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন (ছাতা প্রতীক) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম (চেয়ার প্রতীক)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী জাহিদুল ইসলাম (আনারস), শেখ আলতাফ হোসেন বাবু (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কামাল (টিউবওয়েল)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মোতাহার আলী (তালা), মাসুদুর রহমান পিয়াল (হরিণ), জাহিদুর রহমান টুটুল (মাছ), আল আমিন হাওলাদার (গোলাপ ফুল) এবং ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক (বই প্রতীক)।

নির্বাচন ঘিরে প্রার্থীরা নিজেদের জয় নিয়ে আশাবাদী। সকাল থেকে শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম এ সালামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park