1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা ব্যুরো:

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সহযোগীকে আটক করেছে। অভিযানে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় ডাকাতরা শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে গমন করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোংলা বেইসের আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দলের সদস্যরা ধাওয়া চালিয়ে একজনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫), বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park