1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জামায়াতে ইসলামী সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি :

খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নে জামায়াতে ইসলামী সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পারোখালী নতুন বাজার চত্বরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ওয়ার্ড সভাপতি এস. এম. আব্দুল্লাহ বুদ্ধিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এবং তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাহিদ হাসান।

সম্মেলন পরিচালনা করেন জামায়াত নেতা মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটন, সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম রাসেল, মাওলানা এম. এ. হাফিজ, মো. লিয়াকত আলী, হাফেজ আব্বাস আলী মোল্লা, মো. নুর ইসলাম, মোল্যা তৈয়েবুর রহমান, মো. ইউসুফ আলী, মো. মিলু শেখ, মো. বাবু শেখ, মো. ইলিয়াস সেখ, মো. বিল্লাল মোল্লা, মো. রবিউল সিকদার, মো. বিল্লাল সরদার, মো. আবু তালেব সিকদার, মো. ইয়ামিন হোসেন, ছাত্রনেতা মো. ইফরাদ ও হেদায়েত হোসেন।

আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সহযোগী সদস্যদের সক্রিয় ভূমিকা ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park