1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলায় সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ ছাড়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন করা হয় উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করে। পরে মৎস্যবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের নির্ধারিত পোনা মাছ সংগ্রহ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হামিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে।”

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া উপজেলার মৎস্য বিভাগ দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আজকের এই কার্যক্রম এ উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park