
শেখ নাসির উদ্দিন, খুলনা:
খুলনায় আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার, নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেনসহ অন্যান্য সিনিয়র ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ১২ সেপ্টেম্বরের গণ-সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপকমিটি গঠন, বিস্তারিত কর্মপরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। এছাড়া রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার এবং সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি সমাবেশের মূল এজেন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে।